ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » গানের লেখক একজন হান্নান শাহ

গানের লেখক একজন হান্নান শাহ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ মার্চ ২০২৫


 

গানের লেখক একজন হান্নান শাহ

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলা বাহিরচর ইউনিয়ন ষোলদাগ মুন্সি পাড়ায় গানের লেখক, গীতিকার আব্দুল হান্নান এর বাড়ি। আব্দুল হান্নানের ২ ছেলে ও স্ত্রী নিয়ে তার সংসার। ৪ ভাইয়ের ভেতর তৃতীয়। ক্লোজআপ ওয়ান খ্যাত সালমা এই আব্দুল হান্নানের লেখা আর কত ভাসবো দয়াল দুঃখের সাগরে গানটা গেয়ে সে সময় বেশ জনপ্রিয়তা লাভ করে। এখন ইউটিউবে সার্চ দিলে অনেক গানের শিল্পিরা গেয়েছেন দেখা যাচ্ছে।

আব্দুল হান্নান ভেড়ামারা রেল স্টেশনের প্ল্যাটফর্মের উপরে ছোট একটা দোকান নিয়ে ব্যবসা করতেন। দোকানের আয় দিয়ে যেটুকু হোক সংসার চলে যেত। কিন্তু এখন তো আয় রোজগার করার মত পরিবারের কেউ নেই। দোকানে ভ্যান গাড়ি করে যাওয়ার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় পায়ের হাড় ভেঙে ৩ টুকরো হয়ে গেলে রাজশাহীতে নিয়ে যায়। তারপর রাজশাহীতে চিকিৎসার খরচ বেশি হওয়াতে কুষ্টিয়াতে চিকিৎসা নেন আব্দুল হান্নান।

গত বছর ২০২৪ সালে ৪ অক্টোবর দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৬ মাস যাবৎ বিছানাতে বসে বসে সময় পার করছেন। সংসারে তেমন ইনকাম করার লোক না থাকাই খুব অসুবিধা মধ্যে দিন পার করতে হচ্ছে। বাবা-মায়ের তেমন সম্পদ না থাকায় এই বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না। ২ ছেলের পড়ালেখার ব্যাঘাত ঘটছে।

দুই ছেলের পড়াশোনার খরচ যোগাতে না পারায় লেখাপড়া বন্ধ হয়ে যেতে পারে বলে জানান আব্দুল হান্নান। বাধ্য হয়ে স্ত্রী একটা প্রাইভেট কোম্পানিতে মাত্র ৬ হাজার টাকা বেতনে চাকরি করছেন। এখনকার সময়ে এই অল্প টাকায় সংসার চালানো যায় না। আব্দুল হান্নান কিন্তু ভালো গান লেখক, গীতিকার। তার লেখা প্রায় ১ হাজার গান বর্তমানে সংগৃহীত আছে। ইউটিউবে সার্চ করলে পাওয়া যায়। প্রায় ৩০ বছর যাবত গান লেখেন। অনেক গান সংগ্রহ থাকলে একটা সময় গানগুলো আগুনে পুড়ে যায়। বর্তমানে গানগুলোকে কারোর মাধ্যমে প্রকাশ করা যায় তাহলে আব্দুল হান্নানের উপকার হতো।

আব্দুল হান্নান বলেন, আমি অসহায় হয়ে পড়ায় সমাজের বিত্তবান মানুষের কাছে সাহায্য সহযোগিতার কামনা করছি।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৬:৩৯:২৬   ৩০২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ