ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২২ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » অভ্যন্তরীণ খালে মিঠা পানি সংরক্ষণের দাবিতে বিশ্ব পানি দিবসে মানববন্ধন

অভ্যন্তরীণ খালে মিঠা পানি সংরক্ষণের দাবিতে বিশ্ব পানি দিবসে মানববন্ধন


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ মার্চ ২০২৫



পটুয়াখালী: কলাপাড়ায় বিশ্ব পানি দিবস ২০২৫ উপলক্ষ্যে উপজেলার আন্ধারমানিক নদীর তীরে অভ্যন্তরীণ খালে মিঠা পানি সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও বিশ্ব পানি দিবস পালন করা হয়।

শনিবার(২২ মার্চ) বিকালে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পরিবেশ বাচাও আন্দোলন কলাপাড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী এর যৌথ আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, পরিবেশ কর্মী সগির হোসেন, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব প্রমুখ।

বক্তারা,পানি সংরক্ষণের সকল খাল পুকুর রক্ষার দাবি করেন। সকল মানুষের জন্য সুপেয় পানির ব্যবহার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি কৃষিকাজের জন্য স্লুইস সংযুক্ত সকল অভ্যন্তরীণ খালে মিঠা পানি সংরক্ষণের দাবি জানান তারা।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৪৬   ১৭৩ বার পঠিত  |