ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় বিএনপি’র বর্ধিত সভা

কলাপাড়ায় বিএনপি’র বর্ধিত সভা


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ মার্চ ২০২৫


 

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি’র বর্ধিত সভা


পটুয়াখালী: কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কলাপাড়া উপজেলা, কলাপাড়া পৌর, মহিপুর থানা ও কুয়াকাটা পৌর শাখা’র বর্ধিত সভা অনুষ্ঠিত।

শনিবার(২২ মার্চ)বেলা এগারো টায় কলাপাড়া পৌরসভা অডিটোরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভাটি সকাল ১১ টায় শুরু হয়ে দুপুরে এক ঘন্টা যোহরের নামাজের বিরতি শেষে বিকেল পাঁচটায় শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বিশেষ অতিথি মোঃ জাফরুজ্জামান খোকন হাওলাদার, সদস্য, পটুয়াখালী জেলা বিএনপি। গাজী মোঃ ফারুক, সভাপতি, কলাপাড়া পৌর বিএনপি।আঃ আজিজ মুসুল্লী, সভাপতি, কুয়াকাটা পৌর বিএনপি। আঃ জলিল হাওলাদার, সভাপতি, মহিপুর থানা বিএনপি।এ্যাড. মোঃ শাহ্জাহান পারভেজ, সাধারণ সম্পাদক, মহিপুর থানা বিএনপি।মোঃ মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাধারণ সম্পাদক, কলাপাড়া পৌর বিএনপি।মোঃ মতিউর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক, কুয়াকাটা পৌর বিএনপি।

বর্ধিত সভায় এ্যাড. হাফিজুর রহমান চুন্নু, সাধারণ সম্পাদক, কলাপাড়া উপজেলা বিএনপি এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন হাজী হুমায়ুন সিকদার, সভাপতি, কলাপাড়া উপজেলা বিএনপি।

অনুষ্ঠানে উপস্থিত প্রায় সকল সদস্যরা তাদের বক্তব্যের মাধ্যমে উপজেলার ৪টি ইউনিটের সাংগঠনিক কার্যক্রম এবং সমস্যাগুলো তুলে ধরেন।

বর্ধিত সভা শেষে কলাপাড়া উপজেলা, কলাপাড়া পৌর, মহিপুর থানা ও কুয়াকাটা পৌর শাখা’র সকল নেতৃবৃন্দ এক ইফতার ও দোয়া মিলাদের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হয়।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৪২:৫৯   ৪১৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ