ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২২ মার্চ ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় জেলা মৎস্যজীবীদলের ইফতার মাহফিল

তারাকান্দায় জেলা মৎস্যজীবীদলের ইফতার মাহফিল


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ মার্চ ২০২৫


 

তারাকান্দায় জেলা মৎস্যজীবীদলের ইফতার মাহফিল

ময়মনসিংহ: বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবীদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, তারাকান্দা উপজেলা সদরের হার্বার্ড এক্সেসস ডিজিটাল স্কুল এন্ড কলেজের হল রুমে শনিবার (২২ মার্চ) এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্বে দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবীদলের সভাপতি হযরত আহম্মেদ সাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আব্দুল বাতেন,শামিম তালুকদার, সাজেদুল হক খোকন,সদস্য জোবায়ের হোসেন তালুকদার, ইবনে কাশেম মাষ্টার, ডাঃ আজিজুল হক,সমশের আলী,ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবীদলের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হক (মঞ্জু),তারাকান্দা উপজেলা শ্রমিকদলের সভাপতি পাভেল মন্ডল, তারাকান্দা উপজেলা মৎস্যজীবীদলের আহবায়ক সাকিব খান,সদস্য সচিব মামুন সরকার প্রমূখ। অনুষ্ঠান শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন আজিজুল হক মাষ্টার, দোয়া পরিচালনা করেন কাজী মোজাম্মেল হক।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৫৭:১৭   ২৬৩ বার পঠিত  |