ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক চাঁদাবাজি মামলায় গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক চাঁদাবাজি মামলায় গ্রেফতার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শনিবার, ২২ মার্চ ২০২৫


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক চাঁদাবাজি মামলায় গ্রেফতার

পিরোজপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে চাঁদাবাজির মামলায় পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানি।

পিরোজপুর সদর উপজেলার নির্মানাধীন মডেল মসজিদের ঠিকাদারের কাছে চাঁদা দাবী এবং ঠিকাদারের অফিস ভাঙচুর ও টাকা লুটে নেয়ার অভিযোগে সদর থানায় শুক্রবার রাতে সাইট ম্যানেজার মোঃ শহিদুল ইসলামের দায়ের করা মামলায় শনিবার (২২ মার্চ) দুপুরে পিরোজপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় সানি ও সানির ভাই সানজিদসহ তিনজনের নাম উল্লেখ করা ছাড়াও ২০-২৫ জন অজ্ঞাতনামা আসামী রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পিরোজপুর শহরের পৌরসভা ভবনের পিছনে নির্মানাধীন মডেল মসজিদের ঠিকাদারের অফিস ভাঙচুর, ঠিকাদারকে মারধর ও সেখান থেকে ৫ লাখ টাকা লুটে নেয়া ছাড়াও সেখানে থাকা সিসিটিভি ও হার্ডডিস্ক ভেঙে ফেলা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।

এজাহারে বাদী উল্লেখ করেন এর আগেও তাদের কাছে সানি ২০ লাখ  টাকা চাঁদা দাবি করেছে। সানি ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সাবেক মন্ত্রী শ. ম. রেজাউল করিমের সঙ্গে চলাফেরা করতেন এবং এখনো আওয়ামীলীগের সঙ্গে গোপনে আর্থিক লেনদেন চালিয়ে যাওয়ারও উল্লেখ করা হয় মামলার এজাহারে। সানিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান।

 

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:০০:৫৯   ৪৭৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ