ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » আন্তর্জাতিক » সৌদি আরবে আল আমিন নামের এক বাংলাদেশীকে গুলি করে হত্যা

সৌদি আরবে আল আমিন নামের এক বাংলাদেশীকে গুলি করে হত্যা


সফুরউদ্দিন প্রভাত, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
প্রকাশ: শনিবার, ২২ মার্চ ২০২৫


সৌদি আরবে আল আমিন নামের এক বাংলাদেশীকে গুলি করে হত্যা

 

নারায়ণগঞ্জ: সৌদি আরব আল আমিন (৩৬) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  শুক্রবার (২১ মার্চ) রাতে সৌদি আরবের জিজান নগরীতে এ হত্যার ঘটনা ঘটে। আজ শনিবার বিকেলে নিহতের ফুফাতো ভাই ঝাউকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন সরকার সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আল আমিন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামের লাক মিয়ার ছেলে। তার স্ত্রী ও তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে।

নিহতের ফুফাতো ভাই স্কুল শিক্ষক কামাল হোসেন সরকার জানান, আল আমিন গত ৬ ফেব্রুয়ারি ছুটি শেষ হওয়ার আগেই সৌদি আরবে যান। সেখানে সৌদি আরবের সীমান্তবর্তী ইয়েমেনের কাছাকাছি জিজান শহরে স্থানীয় একটি কোম্পানীর মসজিদে ইমামতি করেন আল আমিন। সংসাসের দায় দেনা মেটানোর জন্য তিনি ইমামতির পাশাপাশি সেখানে টাইম গাড়ি ভাড়া মানুষে বাড়ি খাবার হোম ডেলিবাড়ির কাজ করতেন। শুক্রবার মসজিদে তারাবি নাম শেষে গাড়ি নিয়ে হোম ডেলিবাড়ি করতে বের হয় আল আমিন। স্থানীয় সময় রাত সাড়ে ৮ টার দিকে তার মরদেহ রাস্তায় পাশে পড়ে থাকতে দেখে ওই এলাকার লোকজন পুুলিশতে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সৌদি আরবে অবস্থানরত আল আমিনের ভগ্নিপতি নাজমুল ইসলাম হাসপাতালে যান এবং নিহতের মরদেহ দেখে আল আমিনের পরিচয় শনাক্ত করে। নিহতের চোখে, বুকেসহ বেশ কয়েকটি স্থানে গুলির চিহ্ন রয়েছে। শরীর থেকে প্রচ- রক্তক্ষরণ হয়েছে। ভগ্নিপতি নাজমুল ইসলাম বাংলাদেশের আত্মীয়স্বজনদের ফোন করে আল আমিনের মৃত্যুর খবরটি প্রথমে জানায়। তবে কি কারণে হত্যা করা হয়েছে এ ব্যপারে বিস্তারিত তিনি জানাতে পারেননি। গুলিতে নিহত আল আমিনের বাড়িতে শোকের মাতম।

 

সৌদে আরবে দুর্বৃত্তদের গুলিতে নিহত আল আমিনের বাড়ি উপজেলার উলুকান্দি গ্রামে চলছে শোকের মাতম। শান্ত ও ভদ্র ছেলে হিসেবে পরিচিত আল আমিনকে গুলি করে হত্যার খবর জানার পর থেকে প্রতিবেশী ও স্বজনরা হতবাক হয়ে পড়েছেন। নিহত সুমনের মা ফুল মেহের, ঘরের বারান্দায় বসে ছেলের শোকে আহাজারি করছেন। স্ত্রী পাপিয়া আখন স্বামীর মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছে। তার তিন বছরের শিশু সিফা আক্তার লোকজনের ভিড় দেখে ফেল ফেল করে তাকিয়ে থাকে।

আল আমিনের মা ফুল মেহের নিহত আল আমিনের স্মৃতিচারণ করে বলছিলেন, শুক্রবার তারাবি নামায শেষে আমাকে ফোন করে আল আমিন বলেছিলো ‘মা আমি গাড়ি নিয়ে বের হয়েছি’। কাজ শেষে আপনাকে আবার ফোন দিব। কে জানতো এই কথাই আমার বাপজানের (আল আমিনের) শেষ কথা।

প্রতিবেশী সাদ্দাম হোসেন জানান, আল আমিন এক বোন ও তিন ভাইদের মধ্যে সে বড়। আল আমিন হাফেজ ছিলো। ভাগ্য ফেরাতে ধার-দেনা করে পরীক্ষা উত্তীর্ন হয়ে গত ৫ বছর আগে সরকারিভাবে সে সৌদি আরবে যায়। মাঝে মধ্যে আল আমিন ছুটি নিয়ে বাড়িতে আসতো। গত নভেম্বরে বাড়িতে এসে স্থায়ীভাবে থেকে যাওয়ার চিন্তা করেছিলো। দেশের পট পরিবর্তনের কারণে এলাকায় কোন কাজের ব্যবস্থা করতে পারেনি সে। সংসার পরিচালনা করা নিয়ে বেশ দুচিন্তায় পড়ে। এলাকায় এমনকি দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে আল আমিন দেশে থাকার পরিকল্পনা বাদ দেয়। পরবর্তীতে ছুটি শেষ হওয়ায় আগেই গত ৬ ফেব্রুয়ারি  তিনি সৌদি আরবে পাড়ি জমান। কে জানতো এ যাত্রাই আল আমিনের অন্তিম যাত্রা। তার অকাল মৃত্যুতে স্ত্রী সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হলো। কে দেখবে তার এই সংসার?

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আড়াইহাজার জোনের ফিল্ড অফিসার আমিনুল হক জানান, আল আমিনের মৃত্যুর বিষয়টি বিস্তারিত জানান জন্য ওকাপ এর পক্ষ থেকে তার গ্রামের বাড়িতে লোক পাঠানো হয়েছে। তথ্য উপাত্ত সংগ্রহ করে আল আমিনের মরদেহ দেশে আনা, বিদেশে ন্যায় বিচার প্রাপ্তি, ক্ষতিপুরণ বাবদ অর্থপ্রাপ্তি ও আনুষাঙ্গিক বিষয়ে সরকারি সহযোগিতা বিষয়ে নিহতের পরিবারকে তথ্য প্রদান করা হবে।

 

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, তিনি এ বিষয়ে এখনও অবগত নন।  খোঁজ নিয়ে বিস্তারিত জানানো যাবে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:০৬:৪৬   ৫৮৯ বার পঠিত  |         







আন্তর্জাতিক থেকে আরও...


পাঁচ বছর আগে ক্ষমতাগ্রহণ, যা বলছে আফগানিস্তানের বর্তমান সরকার
পুলিশি হেফাজতে নিহত কর্মীর বাড়িতে যাওয়ার পথে মমতার গাড়িতে হামলা
ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে ভারতের কোনো ভূমিকা ছিল না: জয়সোয়াল
ভাইরাল ভিডিও, গুজব নাকি দারিদ্র্য—স্পেন সীমান্তে হঠাৎ কেন অভিবাসনপ্রত্যাশীদের ঢল



আর্কাইভ