ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন

ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬


 ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন

কুষ্টিয়া: সহজ, দ্রুত ও হয়রানিযুক্ত মুক্ত ডিজিটাল ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়ে  ভেড়ামারা উপজেলায় শুরু হয়েছে ‘ভূমি সেবা মেলা-২০২৬’।

সারা বাংলাদেশের ন্যায় ভেড়ামারা উপজেলাতেও ভার্চুয়াল মাধ্যমে এই মেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।

উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম এবং সদস্য সচিব মোঃ শাহাজান আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিক ও জনবান্ধব করতে কাজ করে যাচ্ছে। এখন ঘরে বসেই নাগরিকেরা ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা পাচ্ছেন। এই মেলা সাধারণ মানুষকে ভূমির ডিজিটাল সেবাসমূহের সাথে আরও বেশি পরিচিত করাবে এবং যেকোনো জটিলতা নিরসনে তাৎক্ষণিক সমাধান দেবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মেলা প্রাঙ্গণে স্থাপিত স্টলগুলোতে প্রথম দিন থেকেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ সময়: ২০:০৫:০১   ১৫৫ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ