ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস

বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস


রায়হান উদ্দিন সুমন, হবিগঞ্জ ( সিলেট )
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬


বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস

সিলেট : কৃষির উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বানিয়াচং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি। মঙ্গলবার (১৯মে) উপজেলা অফিসার্স ক্লাবে এই পার্টনার কংগ্রেস অনুুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে পার্টনার কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃৃষিবিদ মোহাম্মদ আনোয়ারুল হক, হবিগঞ্জ ব্রি-আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহানা পারভীন ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুুল হক।
বানিয়াচং উপজেলা কৃষি অফিসার (অ দা) কৃষিবিদ মো: শাহাদুুুল ইসলামের সঞ্চালনায় পার্টনার কংগ্রেস সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি বলেন, “কৃষি খাত দেশের অর্থনীতির মেরুদন্ড। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকার কৃষকদের পাশে রয়েছে এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে সবাইকে এগিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

কংগ্রেসে বক্তারা বলেন, কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব অত্যান্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রযুক্তি, উন্নত বীজ ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের সক্ষমতা বাড়ানো সম্ভব। এ ধরনের পার্টনার কংগ্রেস কৃষকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাদের সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এবং অংশগ্রহণকারীরা তাদের মতামত তুলে ধরেন। শেষে কৃষি উন্নয়নে অবদান রাখা কয়েকজন কৃষক ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
পার্টনার কংগ্রেসে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৫৭   ১২৩ বার পঠিত  |      







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ