ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৪ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ মাদকসেবী গ্রেপ্তার

কাঁঠালিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ মাদকসেবী গ্রেপ্তার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ ২০২৫


 

কাঁঠালিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ মাদকসেবী গ্রেপ্তার

ঝালকাঠি: কাঁঠালিয়ায় ইব্রাহিম দর্জী (২০) নামের এক মাদকসেবীকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) থানার এসআই প্রকাশ গুহের নেতৃত্বে পুলিশ উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের আকনের হাটের রুবেলের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ইব্রাহিম দর্জী উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের মো.সুলতান দর্জীর ছেলে। থানার ওসি মংচেনলা জানান, আটককৃত ইব্রাহিম দর্জীকে মাদক আইনের মামলায় কোর্টে চালান করা হয়েছে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ২২:১৬:২৩   ১২৮ বার পঠিত  |