ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » অনুমোদনবিহীন শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে কারাদণ্ড ও সিলগালা

অনুমোদনবিহীন শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে কারাদণ্ড ও সিলগালা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ ২০২৫


অনুমোদনবিহীন শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে কারাদণ্ড ও সিলগালা

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে অনুমোদনহীন একটি শিশু খাদ্য উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক মোঃ মজনু মিয়া (২৭) কে এক মাসের কারাদন্ড এবং মালিকের ছোট ভাই ও দুই কর্মচারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিবেচনায় কারখানাটি সিলগালা করা হয়েছে এবং উৎপাদিত খাদ্যপণ্যগুলো নষ্ট করা হয়।

২৪ মার্চ (সোমবার) দুপুরে উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া গোহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন ও সহযোগীতা করেন দিপংকর কুমার দত্ত, ফিল্ড অফিসার বিএসটিআই, মোঃ নাজমুস সাদাত পরিদর্শক বিএসটিআই এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নাম বিহিন শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ডিংকো, রোবো, ম্যাংগো জুস, কাপ জেলি ও মসলা প্যাকেটিং নামে ওই অবৈধ কারখানায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কেমিক্যাল, ক্ষতিকর রং, অস্বাস্থ্যকর উপাদান ও নিষিদ্ধ ফ্লেভার ব্যবহার করে শিশু খাদ্য উৎপাদন করা হচ্ছিল। এতে শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স ও তাদের রেজিস্ট্রেশন সনদ নেই।

ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৬ ধারা অনুযায়ী কারখানার দুই মালিক মো. মজনু মিয়া (28), পিতা: রেজাউল করিম, সাতবাড়ীয়া কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার ছোট ভাই ও দুই কর্মচারীকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে, কারখানাটির উৎপাদিত সকল পন্য বাজেয়াপ্ত করে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ২২:১০:২৩   ২৬৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ