ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » জাতীয় নাগরিক পাটির যুগ্ম মূখ্য সমন্বয়ক হান্নান মাসুদের পথসভায় বাধা

জাতীয় নাগরিক পাটির যুগ্ম মূখ্য সমন্বয়ক হান্নান মাসুদের পথসভায় বাধা


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ ২০২৫


 

হাতিয়ায় আব্দুল হান্নান মাসুদ এর পথসভায় বাধা

নোয়াখালী: হাতিয়ায় জাতীয় নাগরিক পাটির যুগ্ম মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এর পথসভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিক রাস্তায় বসে অবস্থান কর্মসূচী পালন করছেন আবদুল হান্নান মাসুদ। সোমবার রাত আটটার পর উপজেলার জাহাজমারা বাজারে এই ঘটনা ঘটে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পাটির হাতিয়া প্রতিনিধি মো: ইউছুফ জানান, সন্ধ্যার পর তাদের পূর্ব নির্ধারীত পথ সভা ছিল জাহাজমারা বাজারে। সেখানে যথা সময়ে আব্দুল হান্নান মাসুদ বক্তব্য দেওয়া শুরু করেন। এসময় ৩০-৪০ জনের একটি গ্রুপ এসে আব্দুল হান্নান মাসুদ এর পথ সভায় বাধা দেয়। পরে হান্নানের সাথে থাকা লোকজন তাদের দাওয়া দেয়। এই ঘটনার জন্য তারা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ি করেন।

এই বিষয়ে জাহাজমারা ইউনিয়নের বাসিন্ধা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহবায়ক অব্দুর রবকে পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের একটি প্রতিবাদ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিগে গেলে আব্দুল হান্নান মাসুদের পথ সভার সামনে পড়ে। এতে সামান্য উত্তেজেনা দেখা দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

এই রিপোট লেখা পর্যন্ত আব্দুল হান্নান মাসুদ তার সাথে থাকা নেতাকর্মীদের নিয়ে তার পথসভায় বাধা দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করছেন।

এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, আমি সংবাদ পেয়ে জাহাজমারার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। কিছুক্ষনের মধ্যে ঘটনাস্থলে পৌছাবো। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ২২:০৬:৩৪   ৪২১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ