ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » গণহত্যা দিবস উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও শহীদদের শ্রদ্ধা নিবেদন

গণহত্যা দিবস উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও শহীদদের শ্রদ্ধা নিবেদন


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫


গণহত্যা দিবস উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও শহীদদের শ্রদ্ধা নিবেদন

 

গাজীপুর: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম।

 

এই সময় বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার ওসি মো.আলাউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাষ্টার, সাংবাদিক মোহাম্মদ নোমান প্রমুখ।

বক্তারা বলেন, আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন স্থানে লাখো বাঙালিকে হত্যা করা হয়। এই গণহত্যা আজও বিশে^র মানুষের কাছে ঘৃণ্যতম ও তমসাচ্ছন্ন এক অধ্যায়।

এরপর উপজেলা প্রশাসন ও বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া বধ্যভূমিতে গিয়ে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করানো হয়।

এছাড়া সকল মসজিদ, মন্দির,গির্জায়, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত ও বিশেষ প্রার্থনা করা হয়।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:১৭:৫২   ১৫৯ বার পঠিত  |