ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » সরকারী চাল লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

সরকারী চাল লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা


আশরাফুজ্জামান সরকার( গাইবান্ধা )
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫


সরকারী চাল লুটের সংবাদ প্রচার করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা: ত্রাণের সরকারী চাল লুটের সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় দৈনিক সকালের সময়ের গাইবান্ধা প্রতিনিধি মজিবর রহমান ও তিনজন বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করা হয়েছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল-আমিন আহম্মেদ বাদী হয়ে ২৩ মার্চ রবিবার ফুলছড়ি আমলী আদালতে মামলা করেছেন। আদালত পিবিআইকে মামলার তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

জানাযায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় এবছর উদাখালী ইউনিয়নের ৪ হাজার ৭৮টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের জন্য ৪০ দশমিক ৭৮ মেট্রিকটন চাল সরকার বরাদ্দ দেয়। বরাদ্দ অনুযায়ী গত মঙ্গলবার দুস্থদের মাঝে টোকেন বিতরণ করে ইউনিয়ন পরিষদ। বুধবার সকাল থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা মনোয়ার হোসেনের উপস্থিতিতে উক্ত বরাদ্দকৃত চাল টোকেন অনুযায়ী বিতরণ করতে থাকেন সংশ্লিষ্টরা। দুপুর আড়াইটার দিকে চাল বিতরণের শেষ পর্যায়ে কিছু লোকজন বিতরণস্থলে উদাখালী ইউপির চালের গুদামের সামনে উত্তেজনার সৃষ্টি করে। এসময় উপস্থিত লোকজন তাদের সাথে গুদামে অতর্কিত প্রবেশ করে চালের বস্তা লুট করে।

স্থানীয়দের অভিযোগ, ইউপি চেয়ারম্যান আল-আমিন আহমেদ ও তার সহযোগীরা পরিষদের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থেকে জনগণের দৃষ্টি সরানোর জন্য ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছেন। তারা বলেন, সাধারণ জনগণ তাদের দুর্নীতির প্রতিবাদ করলে, চেয়ারম্যান তার অনুগতদের দিয়ে জনতাকে গুদামের মধ্যে ঢুকিয়ে স্লিপ ছাড়াই চাল নিতে উৎসাহিত করেন। বিভিন্ন ভিডিও ফুটেজেও এসব দৃশ্য ধরা পড়েছে।

সাংবাদিক মজিবর রহমান জানান, প্রত্যক্ষদর্শী, উপকারভোগী ও স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তিনি সেদিনের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেন। ইউপি চেয়ারম্যান আল-আমিন আহম্মেদ ও তার অনুসারীরা ত্রাণের চাল আত্মসাৎ করেছেন। এই খবর প্রকাশের পর থেকেই তাকে চেয়ারম্যান আল আমিন ও তার লোকজন নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখান। শেষ পর্যন্ত মিথ্যা মামলায় তাকে আসামী করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মিথ্যা মামলা থেকে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমানকে অব্যাহতি দিতে হবে এবং তদন্ত করে চাল লুটের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৮:০৭   ৩৩৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ