ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫


 

তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ৬০ বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে ৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী রেজাউল করিম (৬০) নামে অভিযুক্ত ওই বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় সোমবার বিকেলে ওই শিশুর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এর আগে সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় এই ঘটনা ঘটে। আটক রেজাউল ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রেজাউল করিম (৬০) ওই শিশুটির বাড়ির পাশে একটি একটি মুদি মনোহরীর দোকান চালায়। সোমবার সকালে আশপাশ এলাকা নির্জন থাকায় চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ডেকে নেয়। পরে দোকান ঘরের পিছনের কক্ষে নিয়ে শিশুটি ধর্ষণ করে। আহত শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা শিশুটিকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন ও থানার ওসি এনায়েত হোসেন শিশুটিকে হাসপাতালে দেখতে যান এবং চিকিৎসকের সাথে কথা বলেন। কর্তব্যরত চিকিৎসক ডা. নূর ই আজমির ঝিলিক শিশুটির মধ্যে ধর্ষণের আলামত রয়েছে জানিয়ে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এদিকে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্দ জনতা ধর্ষক রেজাউল করিমকে আটক করে গণপিটুনী দেয়। এ সময় এলাকাবাসি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বিক্ষোভ মিছিল করে। থানার উপ-পরিদর্শক (এস আই ) আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টীম বিক্ষুব্দ এলাকাবাসী ধর্ষকের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে এলাকাবাসিকে শান্ত করে রেজাউলকে থানায় নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, জনগণের রোষানল থেকে আমরা ৬০ বছর বয়সী বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ধর্ষণের শিকার ৩ বছরের আহত শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৯:৫২:০২   ২৩৭ বার পঠিত  |