ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » তারেক রহমানের পক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতেদের পরিবারের ঈদ উপহার দিলো যুবদল

তারেক রহমানের পক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতেদের পরিবারের ঈদ উপহার দিলো যুবদল


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫


তারেক রহমানের পক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতেদের পরিবারের ঈদ উপহার দিলো যুবদল

ভোলা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে শাহাদাৎবরণকারী লালমোহন উপজেলার ছাত্র জনতার পরিবারের কাছে ঈদ শুভেচ্ছা বার্তা, আর্থিক অনুদান ও শ্রদ্ধা নিবেদন পৌছে দিয়েছেন লালমোহন উপজেলা যুবদল। এই আন্দোলনে শহীদ লালমোহন উপজেলা যুবদলের ৬জন শহীদ পরিবারের বাড়িতে উপস্থিত হয়ে তাদের কবর জিয়ারত করেন যুবদল নেতৃবৃন্দ। পরে শহীদদের বাবা ও মায়ের হাতে তারেক রহমানের শুভেচ্ছা কার্ড তুলে দেন তারা।

এই কার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঈদের শুভেচ্ছা জানান। একই সাথে এ শহীদ পরিবারদের কাছে ভোলা-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ এর পাঠানো ঈদ উপহারও তুলে দেওয়া হয়।
ভোলা জেলা যুবদল এর সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমের দিক নির্দেশনায় লালমোহন উপজেলা বিএনপির সহযোগিতায় এই আয়োজন বাস্তবায়ন করেন লালমোহন উপজেলা যুবদল এর সভাপতি শাহীনুল ইসলাম কবির হাওলাদার, সিঃ সহ-সভাপতি কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিরব হাওলাদার, নিজাম সাদিক সহ শহীদ পরিবারের সদস্যগণ ও ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই আন্দোলনে লালমোহন উপজেলার মোট ১১ জন শহীদ হন। এর মধ্যে যুবদলের পক্ষ থেকে ৬ পরিবারের কাছে মঙ্গলবার উপহার তুলে দেওয়া হয়। বাকী ৫ পরিবার কাছে বুধবার উপহার তুলে দেবেন উপজেলা স্বেচ্ছাসেবক দল।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৪:৩৭   ৩৫০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ