ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৬ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ ২০২৫


সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

বরিশাল: পিরোজপুর সদর উপজেলায় তারাবিহ নামাজ পড়িয়ে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাহাতাব হাওলাদার (৪২) নামের এক ইমাম নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার পাঁচপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাতাব হাওলাদার পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। তিনি পিরোজপুর সদর উপজেলার আদাজুরি বাজার মসজিদের ইমাম ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে আদাজুরি বাজার মসজিদের ইমাম প্রতিদিনের মতো তারাবিহ নামাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাজার থেকে জুজখোলায় তার বাড়ি ফিরছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, সড়ক দুর্ঘটনায় এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৬:৩১   ১৬৯ বার পঠিত  |