ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ

লালমোহনে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ ২০২৫


 

লালমোহনে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ

ভোলা: ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে ভোলার লালমোহন উপজেলার শহিদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার ৬জন শহিদ পরিবারের সদস্যদের মাঝে এ ঈদ উপহার তুলে দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা।

এ সময় তিনি তারেক রহমানের ঈদ শুভেচ্ছা কার্ডও প্রদান করেন পরিবারগুলোকে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) পক্ষ থেকে এসব শহিদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদানও প্রদান করা হয়।

এ সময় ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা বলেন, ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের জীবনের বিনিময়ে দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে। তাদের আত্মত্যাগের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। তাই এসব শহিদদের পরিবারের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে। বিএনপি কেবল এই ঈদেই নয়, আগামী দিনের সকল সুখে-দুঃখে ২০২৪-এর এসব শহিদদের পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ।

এ সময় লালমোহন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রভাষক মো. রেজাউর রহমান শাহীন, যুগ্ম-আহ্বায়ক ইলিয়াছ ফরায়েজীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ২০:০৫:০৭   ৩০৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ