ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মম নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’র আত্মপ্রকাশ

মম নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’র আত্মপ্রকাশ


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ ২০২৫


 

মম নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’র আত্মপ্রকাশ

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারী ও শিশুদের উন্নয়ন,উদ্যাক্তা সৃষ্টির লক্ষ্যে তৈরী নতুন প্লাটফর্ম মম নারী ও শিশু কল্যাণ কেন্দ্র ২৬ শে মার্চ ২০২৫, বেলা ১১ টায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভাংনাহাটিতে নতুন কার্যালয়ে ও নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম মোমো’র সভাপতিত্বে একঝাঁক উদ্দামী নারীদের নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ঐতিহাসিক মুহুর্তে শুভ সূচনা করেন। দোয়া ও মুনাজাত এর মধ্য দিয়ে সূচনা করেন প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক পীরজাদা মাওলানা এস এম রুহুল আমীন।

প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন মানবাধিকার কমিশন, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নাহীন আহমেদ মোমতাজী। কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং বিশিষ্ট ব্যাংকার, ৩৬০ গ্রীণ সার্কেল এর চেয়ারম্যান মো.মোস্তাফিজুর রহমান খান দীপন, মোসাম্মৎ ফাতেমা আখতার খাতুন, মরিয়ম আক্তার, ফিরোজা সহ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কমিটি ২ বছরের জন্য ঘোষণা করা হয়। অনুষ্ঠানে এস এম মোমো কে নারী উদ্যোক্তা ও সফল সংগঠক হিসেবে স্বাধীনতা স্মারক সম্মাননা, সার্টিফিকেট ও উত্তরীয় পরিয়ে দেন পীরজাদা এস এম রুহুল আমিন।

মম নারী ও ও শিশু কল্যাণ কেন্দ্রের নতুন কমিটি ঘোষণা। প্রধান পৃষ্ঠপোষক পীরজাদা এস এম রুহুল আমিন, প্রধান উপদেষ্টা এ্যাড: নাহিন আহমেদ মোমতাজী, সভাপতি এস এম মোমো, সহ-সভাপতি মোসাম্মৎ ফাতেমা আখতার খাতুন, সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক হাফছা, কোষাধ্যক্ষ ফিরোজা, সদস্য মোসাঃ রায়হানা আখতার, উম্মে কুলসুম, নাঈমা আক্তার স্মৃতি, শাহনাজ পারভীন, মাহমুদা আক্তার, মরিয়ম বেগম।

 সভা শেষে নসবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আল হারামাইন ইফয্ মাদ্রাসার কোরআনের পাখিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সংগঠনের সফলতার জন্য দোয়া অনুষ্ঠিত হয় এবং তাদের সকলকে সংগঠনের পক্ষ থেকে সেহরির ব্যবস্থা করা হয়। এসময় নেতৃবৃন্দ মম’স এগ্রোর বিভিন্ন কর্মসূচি ঘুরে ঘুরে দেখেন, গবাদী পশু পালন, ধান চাষ, মৎস্য চাষসহ নানা কৃষি কর্মসূচির মধ্য দিয়ে মম’স এগ্রো এগিয়ে যাচ্ছে বলে নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন। মম’স এগ্রো’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী এস এম মোমো বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মম নারী ও শিশু কল্যাণ কেন্দ্র আত্মপ্রকাশ করতে পেরে আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৪৪   ২৬৬ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ