ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাজী ইউসুফ সওদাগরের পরিবারবর্গের সৌজন্যে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

হাজী ইউসুফ সওদাগরের পরিবারবর্গের সৌজন্যে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ


চন্দনাইশ( চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫


 

 

হাজী ইউসুফ সওদাগরের পরিবারবর্গের সৌজন্যে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

চট্টগ্রাম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডে সাবেক দোহাজারী ইউনিয়ন এলডিপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাজী ইউচুফ সওদাগরের পরিবারবর্গের সৌজন্যে দোহাজারী পৌরসভা এলডিপির পক্ষ থেকে চার হাজার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বুধবার (২৫ মার্চ) পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৩০০ জন নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস বিতরণের মাধ্যমে তিন দিনব্যাপী এই কার্যক্রম সমাপ্ত হয়।

বুধবার বিকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব দোহাজারী আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লেয়াকত আলী। পরে ৮ নম্বর ওয়ার্ডের হাফছড়ি কুল, ময়নার বাপের পাহাড়, ৭ নম্বর ওয়ার্ডের রায়জোয়ারা মাদ্রাসা মাঠ, ৯ নম্বর ওয়ার্ডের কাজী ফার্ম গেইট, দিয়াকুল সানোয়ারা স্কুল এন্ড কলেজ মাঠ ও দিয়াকুল দক্ষিণ পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মরহুম হাজী ইউচুফ সওদাগরের সন্তান বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মুহাম্মদ জামাল উদ্দিন এবং বান্দরবানের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী দিদারুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দোহাজারী পৌরসভা এলডিপির সদস্য সচিব আবু নাছির মো. সালাউদ্দিন, আহবায়ক কমিটির সদস্য ওমর ফারুক, সিরাজ, পলাশ দত্ত, এলডিপি নেতা মোহাম্মদ আলী, আশীষ কুমার দে, হাবিবুর রহমান, আবুল খায়ের, লোকমান, আব্দুল আলম, দোহাজারী পৌরসভা গনতান্ত্রিক যুবদল সভাপতি কায়সার হামিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক, দোহাজারী পৌরসভা গনতান্ত্রিক ছাত্রদল সভাপতি মোহাম্মদ আলমগীর, গনতান্ত্রিক যুবদল নেতা জয়নাল আবেদীন জয়, ওসমান গণি, রিপন বড়ুয়া, রুবেল, নাছির, ইউনুস, আলম, গনতান্ত্রিক ছাত্রদল নেতা রাসেল, পলাশ প্রমূখ।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:৫৫:২৩   ২৮৫ বার পঠিত  |