ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » স্বাধীনতা দিবসে তরুন নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়

স্বাধীনতা দিবসে তরুন নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫


 

 

ঢাকা: দোহার উপজেলা নিবাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেছেন,দেশে তরুন নেতৃত্বে উন্নত,সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস সরকারের সূদুর প্রসারী চিন্তাভাবনায় ও দক্ষ নেতৃত্বে স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারি সেই লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। স্বাধীনতা দিবস সামনে রেখে এটাই হউক আমাদের প্রত্যয়।

বুধবার বেলা ১২টায় দোহার উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ-কথা বলেন। তিনি আরোও বলেন, হাজার বছরের সংগ্রামমুখর বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। দলমত নির্বিশেষে সরকার কতৃক মুক্তিযোদ্ধাদের সকল সুবিধা থেকে যেন কেউ বঞ্চিত না হয় এবং কোন ব্যতয় না ঘটে সে দিকে খেয়াল দিতে সুংশ্লিষ্ঠদের প্রতি অনুরোধ জানান তিনি।

দিবসটি পালনের লক্ষে উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা করা হয়। পরে উপজেলা পরিষদে স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানানো হয়।

সকাল ৯টায় আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন,শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ প্রদর্শনী,বীর মুক্তিযোদ্ধাদেও সবংর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নিবাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম ।

এসময় পুলিশ, আনসার ও ভিডিপি দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলের অংশগ্রহণে মনোমুগ্ধকর শরীর চর্চা প্রদর্শন এবং শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন,দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাঊল করিম, উপজেলা সহকারি কমিশনার(ভুমি)তাসফিক সিবগাত উল্লাহ, দোহার উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো.শামীম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকি, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.রবিউল আওয়াল,দোহার থানা ওসি(তদন্ত) নুরুন্নবী,পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুস প্রমুখ।

সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:৫২:৫৪   ৩৯১ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ