ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কন্যা শিশুকে অপহরণ করে শৌচাগারে আটকে রাখার অভিযোগ

কন্যা শিশুকে অপহরণ করে শৌচাগারে আটকে রাখার অভিযোগ


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫


কন্যা শিশুকে অপহরণ করে শৌচাগারে আটকে রাখার অভিযোগ

পটুয়াখালী: কলাপাড়ায় মাইশা মনি (১০) নামের পঞ্চম শ্রেনীতে পড়ুয়া এক প্রেস শিক্ষার্থীকে অপরহণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় অভিযুক্ত হারুন মৃধা(৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার(২৫ মার্চ)বিকালে ওই শিশুটির পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় হারুন মৃধার নামে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, পটুয়াখালীর বাদুরা গ্রামের হারুন মৃধা কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় ভাড়া থাকেন।

মঙ্গলবার বিকালে চিপস ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে মাইশাকে বড় মসজিদ সংলগ্ন সড়কের উপর থেকে তার বাসায় নিয়ে যায়। পরে সারারাত তাকে তার ঘরের টয়লেটে আটকে রাখে। রাতভর মাইশার পিতা মোরশেদ বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে থানায় অবগত করেন।

বুধবার(২৬ মার্চ)সকালে হারুন মাইশাকে তার ঘরে তালাবদ্ধ করে বাজারে চলে আসেন। মাইশা এ সুযোগে কৌশলে পিছনের দরজা খুলে বাড়িতে এসে তার পরিবারকে সব খুলে বলেন। পরে হাসপাতাল প্রাঙ্গন থেকে হারুনকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫০:১৩   ৩২০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ