ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় হাজী জিয়াউল হক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

হাতিয়ায় হাজী জিয়াউল হক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫


 


নোয়াখালী:
বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে আসছে পত্রি ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও মরহুম হাজী জিয়াউলহক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক আমেরিকান প্রবাসী সাইফুল ইসলাম ভূঁইয়ার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরন করা হয়।

এছাড়াও মাদ্রাসার সদস্য দুবাই প্রবাসী মো: সিরাজ এর পক্ষ থেকে, এতিম ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

বুধবার (২২ মার্চ) বিকালে সোনাদিয়া ইউনিয়নের পুর্বচরচেঙ্গা মানিক বাজারে অবস্থিত সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসায় অর্ধশতাধিক পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, আবুল হাশেম, সহ-সভাপতি, মাসুম মান্না, সেক্রেটারি, মোঃ আলাউদ্দিন, সহ-সেক্রেটারি, মোঃ বেলাল উদ্দিন, মাদ্রাসার জমি দাতা সদস্য মোঃ ফারুক, মাদ্রাসার প্রধান শিক্ষক, মোহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ । প্রতিটি পরিবারকে কয়েক প্রকার সেমাই, চিনি, দুধ, নুডলস, কিছমিছ সহ বিভিন্ন ঈদ সামগ্রী প্রদান করা হয়।

সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও মরহুম হাজী জিয়াউলহক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক আমেরিকান প্রবাসী সাইফুল ইসলাম ভূঁইয়া জানান সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে হাতিয়ার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণ করে আসছে। তারই অংশ হিসেবে অসহায় দরিদ্র প্রতিবন্ধী ছাত্রছাত্রী মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে তাদের মুখে হাঁসি ফুটাতে আজকের এ আয়োজন। ভবিষ্যতে এসকল মানবিক কাজ অব্যাহত রাখাতে সংগঠনের সদস্যদের জন্য সকলের দোয়া কামনা করেন তিনি।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:৫০:০৭   ৩৭১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ