![]()
পটুয়াখালী: বাউফল উপজেলা ১০নং কালাইয়া ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সহাস্রাধিক উপরে নেতা-কর্মী অংশ গ্রহন করেন।
কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মো. জসিম উদ্দিন তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বাংলাদেল জাতিয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ধুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল গনি শিকদার , বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক স্যামুয়েল আহম্মেদ লেলিনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
এ সময় মুনির হোসেন বলেন,ফ্যাসিষ্ট হাসিন এ দেশকে ধবংস করেছে দিয়েছে। এ ধ্বংসস্তবের মধ্য থেকে ঘুড়ে দাড়াতে হলে বিএনপির কোন বিকল্প নেই। একমাএ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই পারেন মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনতে। এর আগে বাউফলের বিভিন্ন ইউনিয়নে গিয়ে নেতা কর্মিদের সাথে কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন ইফতার পার্টিতে যোগদান করেন।
ইফতার মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা এবং দেশের মঙ্গল কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।এরপর সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন।অনুষ্ঠান সঞ্চাচলনায় ছিলেন কালাইয়া ইউনিয়ন বিএপির সাধারন সম্পাদক আতাহার উদ্দিন।
এন/ আর