ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫


স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

পটুয়াখালী: বাউফল উপজেলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর ৮ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (২৬ মার্চ) রাতে ভুক্তভোগী ব্যবসায়ী সৌরভ বশার বাউফল থানায় একটি এজাহার দায়ের করেছেন। অভিযুক্ত দুইজন হলেন, আদাবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি রিমন সিকদার (৩১) ও সাধারণ সম্পাদক লিটন খন্দকারের (৪০)।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বুধবার দুপুর দেড়টার দিকে ব্যবসায়ী সৌরভ বশার তার পেট্রোলবাহী লরি নিয়ে বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের সিদ্দিক বাজার এলাকায় পৌঁছান। এ সময় স্থানীয় খন্দকার এন্টারপ্রাইজের মালিক ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক লিটন খন্দকার বাকিতে পেট্রোল চান।
সৌরভ বশার তাতে অপারগতা প্রকাশ করলে ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি এসে বলেন, এলাকায় পেট্রোল বিক্রি করতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে। তর্কবিতর্কের একপর্যায়ে ওই ব্যক্তিরা সৌরভ বশারের কাছে থাকা ৮ লাখ ৬৫ হাজার টাকা ভর্তি একটি কালো ব্যাগ ছিনিয়ে নেন।
এছাড়া তারা লরিতে থাকা ৪০০ লিটারের দুটি ব্যারেল পেট্রোল এবং ম্যাক্স-প্রো ব্র্যান্ডের ২৪টি মোবিল জোরপূর্বক নামিয়ে রাখে। বাধা দিতে গেলে সৌরভ বশারকে এলোপাতাড়ি মারধর করা হয়। তার সঙ্গে থাকা গাড়ির চালক মো. নুর হোসেন (৩২) এবং সহকারী মো. জনি এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। পরে সৌরভ বশার ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
অভিযোগের বিষয়ে লিটন খন্দকার বলেন, আমি নিয়মিত সৌরভ বশারের কাছ থেকে পেট্রোল ক্রয় করি। ঘটনার দিনও দুই ব্যারেল পেট্রোল কিনি, তবে প্রতিটি ব্যারেলে ১২-১৪ লিটার করে কম ছিল। আমি এ বিষয়ে আপত্তি জানালে সৌরভ বশার রেগে যান এবং আমাদের বাগবিতণ্ডা হয়। তখন স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি রিমন সিকদার এসে পরিস্থিতি শান্ত করেন। তবে টাকা ছিনতাই বা পেট্রোল নামিয়ে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং আমার সুনাম নষ্ট করার জন্য করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সৌরভ বশার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৮:৩৬:২৪   ২৫৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ