ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সম্পাদক গ্রেপ্তার

শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সম্পাদক গ্রেপ্তার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫


 

শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সম্পাদক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলার শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সভাপতি মাইনুল হাসান শান্তকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে থানার মাধবদী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি জানান, শান্ততে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মাধবদী ও আড়াইহাজার থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাধবদী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শান্ত আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের সখেরগাও এলাকার আবুল কালামের ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গোপনে খবর পেয়ে মাইনুল হাসান শান্তকে মাধবদী থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হামলা, ভাংচুর, নাশকতা বিস্ফোরক আইনে দুইটি মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।

এইচএল/আর

 

বাংলাদেশ সময়: ১৮:৫৯:১০   ১৩৫ বার পঠিত  |