ঢাকা    রবিবার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম
অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে তরুণ উদ্যোক্তাদের পেছনে ছুটছে বিনিয়োগকারীরা প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে অল্প সময়েই তিনি হয়ে উঠেছেন কোটি শ্রোতার প্রিয় মুখ ভাইরাল ভিডিও, গুজব নাকি দারিদ্র্য—স্পেন সীমান্তে হঠাৎ কেন অভিবাসনপ্রত্যাশীদের ঢল নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি ইংলিশ প্রিমিয়ার লিগ: সবচেয়ে ধনী ফুটবল, সবচেয়ে দরিদ্র বাজেট হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০ শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর? প্রধানমন্ত্রী না চাইলে সরকারের সবাই দুর্নীতিতে জড়ায় কীভাবে: বিরোধীদলীয় নেতা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

কলমাকান্দায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেপ্তার


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫


কলমাকান্দায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভনে আট বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করছে থানা পুলিশ। ভুক্তভোগী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

অভিযুক্ত ওয়াহেদ আলী (৬০) নেত্রকোনা কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের একটি গ্রামের মৃত সাত্তারের ছেলে এবং একই গ্রামে তার মুদি দোকান রয়েছে এবং চা বিক্রেতা তিনি। বৃহস্পতিবার (২৭ মার্চ) অভিযুক্তকে গ্রেফতার ও মামলা দায়ের সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি।

এর আগে খবর পেয়ে গত বুধবার (২৬ মার্চ) অভিযুক্ত ওয়াহেদ আলীকে গ্রেফতার করে পুলিশ এবং ওইদিন রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

অভিযোগে উল্লেখ, এলাকায় চা বিক্রেতা ও মুদি দোকানি ওয়াহেদ আলীকে ভুক্তভোগী নানা বলে সম্বোধন করতেন। তার দোকানের সামনে গেলে ভুক্তভোগীকে প্রায় সময় বিস্কুট, চকলেট খাওয়ানোর লোভ দেখাতেন । গত ২৩ মার্চ দুপুর ২টার দিকে অভিযুক্ত ওয়াহেদ আলী চকলেটের খাওয়ানোর প্রলোভনে তার দোকানের ভেতরে শিশুটিকে নিয়ে যান। পরে বিবস্ত্র করে শিশুর স্পর্শকাতর স্থানে স্পর্শ এবং ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন।

কলমাকান্দার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় ওয়াহেদ আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজু করেছেন। গ্রেফতারকৃত বৃদ্ধকে আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৯:০৬:৫২   ১৬৯ বার পঠিত  |               







ময়মনসিংহ থেকে আরও...


খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
ফুলপুর মিনি পার্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য বিদায়ী ইউএনওর
ফুলপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৩ হাজার টাকা জরিমানা
এমপি মুহাম্মদুল্লাহকে প্রাণনাশের হুমকি, থানায় খেলাফত মজলিসের অভিযোগ
ফুলপুরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা



আর্কাইভ