ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় এতিম শিশুদের মুখে হাসি ফুটলো শিশু তাহমিদ ফাউন্ডেশন

ভেড়ামারায় এতিম শিশুদের মুখে হাসি ফুটলো শিশু তাহমিদ ফাউন্ডেশন


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫


 

ভেড়ামারায় এতিম শিশুদের মুখে হাসি ফুটলো শিশু তাহমিদ ফাউন্ডেশন

কুষ্টিয়া: নতুন পোষাক আর ঈদের খাদ্য সামগ্রী উপহার হিসাবে হাতে পেয়ে হাসি ফুটলো ভেড়ামারার এতিম শিশু আর হতদরিদ্র মানুষের। মহতি ও বর্ণাঢ্য এই আয়োজন করেছে সামাজিক ও মানবকল্যানমুলক প্রতিষ্ঠান শিশু তাহমিদ ফাউন্ডেশন।

বৃহস্প্রতিবার সকালে ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্টানে ৫১ জন এতিম শিশুকে নতুন পোষাক, ৪ জন শিশু ও ১ জন হতদরিদ্র মানুষ কে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

এছাড়াও সমাজের পিছিয়ে পড়া দুস্থ, হতদরিদ্র ও প্রতিবন্ধী ১০০ জন কে ঈদের খাদ্য সামগ্রী হিসাবে চাউল, ডাউল, তেল, চিনি, সেমাই, ডিটারজেন্ট পাউডার ও দুধ’র প্যাকেট উপহার হিসাবে দেওয়া হয়।

শিশু তাহমিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত এতিম শিশু, দুস্থ, প্রতিবন্ধীদের মাঝে নতুন পোষাক, খাদ্য ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক ড. নূরুল আমীন জসিম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, ভেড়ামারা ডায়াগনষ্টিক মালিক সমিতির উপদেষ্টা সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুল হান্নান, ভেড়ামারা পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শামীম রেজা শামীম, শিশু তাহমিদ ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী আতিয়ার রহমান মৃধা, ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীন।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৯:১৩:২৬   ১৭৯ বার পঠিত  |