![]()
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭/০৩)আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় সর্বজনীন গ্রুপ অফিসে নিন্মআয়ের অর্ধশত মানুষের মাঝে এই ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।
সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান ও নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, প্রেসক্লাব সদস্য ও সার্বজনীন চ্যারিটেবল ট্রাস্ট এর পরিচালক মোহাম্মদ আবু কাওছার, সার্বজনীন গ্রুপের বোর্ডের সদস্য আনোয়ার হোসেন, সংবাদকর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন, সার্বজনীন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানজিনা আক্তার শিলা, অফিস সহকারি হুসনা আরা।
অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন,সার্বজনীন গ্রুপের প্রধান লক্ষ্য হচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের স্বাবলম্বী করে গড়ে তোলা। তারই ধারাবাহিকতায় কিছু মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
এল/আর
বাংলাদেশ সময়: ১৯:৩৭:৫৩ ১৯২ বার পঠিত | ● ঈদ সামগ্রী ● নবীনগর ● বিতরণ ● ব্রাহ্মণবাড়িয়া