ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরের ১২ অসহায় পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ

নবীনগরের ১২ অসহায় পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫


 

নবীনগরের ১২ অসহায় পরিবারের মাঝে অটো রিস্কা বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সাহারপাড় দারুল হিকমাহ মাদরাসার মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে পূর্বাঞ্চলের ১২টি অসহায় গরিব পরিবারের মাঝে অটোরিস্কা বিতরণ করা হয়।

পূর্বাঞ্চলের কৃতি সন্তান আলমগীর ইকবালের স্বত্বাধিকারী লিরা গ্রুপ অব ইন্ডাষ্টিজ এর পক্ষে কোম্পানির চলমান কার্যক্রমের অংশ হিসেবে বুধবার অত্র মাদ্রাসা মাঠে অনুষ্ঠানে লিরা গ্রুপ অব ইন্ডাষ্টিজ এর চেয়ারপার্সন নৌজাত সারোয়াত ইসলাম তাদের হাতে রিস্কাগুলো তুলে দেন। এবং অত্র মহিলা মাদরাসায় নগদ ১ লাখ টাকা প্রদান করেন।

এসময় অত্র মাদরাসার সভাপতি এ.টি.এম আব্দুল্লাহ মাস্টার এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কে.এম মামুনুর অর রশিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির প্রবীণ নেতা ও লিরা গ্রুপ অব ইন্ডাষ্টিজ এর স্বত্বাধিকারী কে.এম. আলমগীর ইকবাল।

প্রধান অতিথির তার বক্তব্য বলেন, যদি নবীনগর মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাই, তাহলে নবীনগর উন্নয়নে নিজেকে বিলিয়ে দিবো। আমরা ভিন্ন ভাবে বিতরণ করে থাকি৷ এটা গরিবদের হক এ বছর পূর্ব ৬ ইউনিয়নের ১২ জন অসহায় পরিবারের মাঝে অটোরিকশা ও মাদ্রাসায় নগদ ১ লাখ টাকা প্রদান করেছি। তারা যেন অটোরিকশা চালিয়ে অর্থ উপার্জন করে স্বাবলম্বী হতে পারে৷ আজকে আমি ১২ জন অসহায় মানুষের মাঝে অটোরিকশা বিতরণ করতে পেরে খুবিই আনন্দিত হয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই কার্যক্রম যেন অব্যাহত থাকে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উপ-সচিব আশরাফুল আফসার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ নাজমুল করিম, লিরা গ্রুপ অব ইন্ডাষ্টিজ এর চেয়ারপার্সন নৌজাত সারোয়াত ইসলাম, লিরা গ্রুপ অব ইন্ডাষ্টিজ এর পরিচালক কে.এম আসিফ সাহরিয়ার বারী, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.আর মজিব।

এল/আর

বাংলাদেশ সময়: ১৯:৩৪:২৫   ৩৫১ বার পঠিত  |            







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ