ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঝুঁকিপূর্ণ গাছের ডাল অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ চান কবিরঞ্জন দাস

ঝুঁকিপূর্ণ গাছের ডাল অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ চান কবিরঞ্জন দাস


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫


 

ঝুঁকিপূর্ণ গাছের ডাল অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ চান কবিরঞ্জন দাস

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার ডোরিয়াকোনা গ্রামের বাসিন্দা কবিরঞ্জন দাস ও তার পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন। সরকারি রাস্তার পাশে অবস্থিত কয়েকটি পুরোনো গাছের দুর্বল ডাল তাদের মাথার ওপর যেন এক আতঙ্কের ছায়া হয়ে রয়েছে। একটু ঝড়-বৃষ্টি হলেই ভয়ে কেঁপে ওঠেন তারা—কখন না জানি গাছের ভারী ডাল ভেঙে ঘরের ওপর পড়ে, ঘটিয়ে দেয় ভয়াবহ দুর্ঘটনা!

এমন শঙ্কার মধ্যেই দিন কাটছে এই পরিবারের। তাই, জননিরাপত্তা ও নিজের পরিবারের সুরক্ষার কথা ভেবে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন কবিরঞ্জন দাস। এ বিষয়ে তিনি গত ১৯ মার্চ কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের কাছে লিখিত আবেদন জমা দেন।

ঘটনাস্থল পরিদর্শনে জানা যায়,কলমাকান্দা–দুর্গাপুর এলজিইডির পাকা সড়কের পাশে বেশ কয়েকটি পুরোনো গাছ দাঁড়িয়ে রয়েছে। তবে দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকায় এসব গাছের ডালপালা দুর্বল হয়ে গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে বেশ কয়েকটি ডাল ভেঙে পড়েছে, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারত।

ভুক্তভোগী কবিরঞ্জন দাস জানান, “আমার ঘরের ঠিক পাশেই ঝুঁকিপূর্ণ গাছগুলো রয়েছে। গত কয়েকদিনের ঝড়ে বড় একটি ডাল ভেঙে পড়ে প্রায় দুর্ঘটনা ঘটতে বসেছিল। তাই, আমি প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি যেন দ্রুত এই ঝুঁকিপূর্ণ ডাল অপসারণ করা হয়।”

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, “আবেদনটি পাওয়ার পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। এলজিইডির উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা সরেজমিনে পরিদর্শন করেছি এবং আবেদনকারীর দাবি সত্যতা পাওয়া গেছে। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে যাতে জননিরাপত্তা নিশ্চিত করা যায়।”

এলাকার সাধারণ মানুষের দাবি, শুধু কবিরঞ্জন দাসের বাড়ির পাশেই নয়, সড়কের আশপাশে থাকা সব ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। তাদের মতে, সময়মতো ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এখন অপেক্ষা দ্রুত প্রশাসনিক উদ্যোগের, যাতে কোনো হতাহতের ঘটনা ঘটার আগেই সমস্যা সমাধান হয় এবং কবিরঞ্জন দাস ও তার পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন।

এল/আর

বাংলাদেশ সময়: ১৯:৩০:০৭   ৩৩০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ