![]()
নেত্রকোনা: কলমাকান্দায় সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সিএসডি) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ মার্চ) উপজেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ খেলার মাঠে আয়োজিত এই ইফতার অনুষ্ঠিত হয়।
আয়োজিত ইফতার অনুষ্ঠানে সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সিএসডি) চেয়ারম্যান মো. আনিসুল ইসলামের সঞ্চালনায় সভাপতি ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ারুল ইসলাম টুটনসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
ইফতার অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা সংগঠনের উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সদস্যদের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:১২:৫০ ২৮০ বার পঠিত | ● ইফতার ● কলমাকান্দা