ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে দুস্থদের পেলো কান্ডারীর ঈদ উপহার

উলিপুরে দুস্থদের পেলো কান্ডারীর ঈদ উপহার


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: রবিবার, ৩০ মার্চ ২০২৫


উলিপুরে দুস্থদের পেলো কান্ডারীর ঈদ উপহার

কুড়িগ্রাম:  ঈদের দিন সেমাই গোস্ত পোলাও খামোগো খুব খুশি লাগতাছে। আল্লায় এবার মোগোরে মুখের দিকে চাইছে। কোন ঈদে গোস্ত পোলাও খাই নাইগা। ঈদ উপহার শাড়ী ও চাল মুরগী সেমাই পেয়ে আনন্দে কেঁদে কেঁদে এ ভাবে আবেগ আফ্লুত হয়ে কথা গুলো বলছিলেন, কুড়িগ্রাম উলিপুরের মধুপুর গ্রামের মৃত বয়জুদ্দিনের স্ত্রী সর্ত্তুর উর্দ্ধ আজিমন বেওয়া।

আজিমন বেওয়াসহ এ সহায়তা পেয়েছেন,আব্দুল হাকিম গ্রামের মৃত ইব্রাহিম আলীর স্ত্রী ছফুরা বেওয়া(৭১),কদভানু বেওয়া(৫৫), ফরজিনা বেওয়া(৬০),সরিয়া বেওয়া(৬১) ও কালুডাঙ্গা গ্রামের ভ্যান চালক মো. মকবুল হোসেন(৭৪)। ভ্যান চালক মোকবুল হোসেন বলেন, মানষে দেয় সেমাই চিনী,কাপড়।

চাল ডাল মুরগী, লুঙ্গি পান্জাবী কেউ দেয় না। সহায়তা পেয়ে খুব খুশি। এবার ঈদটা ভাল হবে বলে জানালেন তিনি। সহায়তার মধ্যে ছিল চাল, ডাল,মুরগী,সেমাই, চিনী, দুধ, মসলা,তেল,শাড়ী, লুঙ্গি ও পান্জাবী। ৩০ মার্চ ঈদ উপহার বিতরন করা হয়।
গত ২৫ মার্চ সমকাল অনলাইনে ও ২৬ মার্চ সমকাল পত্রিকায় ”পান্তা খায়া ওজা করি ঈদ মোগো জন্য নোয়ায়”শীরনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে যোশহর এলাকার ”কান্ডারী”সেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে ছয় জন অসহায় দুস্থদের পাশে দাড়ায় সংস্থাটি।
সংগঠনের প্রতিষ্ঠাতাও সিইও মিসেস আফছারা আলভি বলেন, প্রতি বছরের মত এবারও রোজারর শুরু থেকে দুস্থ রোজাদারদের পাশে থেকে সামর্থ অনুযায়ী খাদ্য সহায়তাও ঈদ উপহার প্রদান করেছি এবং আগামীতেও এ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২০:১২   ৪৩৭ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ