![]()
ফরিদপুর: সালথায় অসহায়, ছিন্নমূলদের পাশে দাঁড়িয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে বিভাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বস্ত্র বিতরণ করে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বিভাগদী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।সংগঠনের প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো. সাইফুল ইসলাম ফারুকের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ও স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি মোহাম্মাদ নূরুল হুদা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আটঘর ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য মো. আমির হোসেন মৃধা, বিভাগদী ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা জাহিদ হোসেন মৃধা, সহসভাপতি শাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আবু রাসেল, সমাজকল্যাণ সম্পাদক মো. রইচ উদ্দিন রিয়াল, আবু সিয়াম খান প্রমুখ।
সমাজসেবা অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ও স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি মোহাম্মাদ নূরুল হুদা রুবেল বলেন, আমরা কোনো দান বা যাকাত বিতরণ করছি না। আমরা সবার সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের এলাকার কিছু লোকজন মিলে কিছু মানুষের পাশে দাঁড়িয়েছি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:২৪:৫৬ ২০৯ বার পঠিত | ● ঈদবস্ত্র ● বিতরণ ● সালথা