ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » মৃত্যুকে আলিঙ্গন করা নেত্রীর দল বিএনপি: মোশাররফ হোসেন

মৃত্যুকে আলিঙ্গন করা নেত্রীর দল বিএনপি: মোশাররফ হোসেন


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫


 

মৃত্যুকে আলিঙ্গন করা নেত্রীর দল বিএনপি: মোশাররফ হোসেন

পটুয়াখালী: কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন উপজেলার চম্পাপুর ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মাসুম বিল্লাহ সভাপতিত্বে বুধবার বিকেলে কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোশাররফ হোসেন নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, “বিএনপির নাম ব্যবহার করে যারা দলের ভাবমূর্তি নষ্ট করে অন্যায় কর্মকাণ্ড করবে, প্রয়োজনে তাদের পুলিশের কাছে দেওয়া হবে।” তিনি এ সময় সমাবেশে আগতদের আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন আমার নেত্রী বেগম জিয়া মৃত্যুকে আলিঙ্গন করে দেশেই থেকেছে, আর তাদের নেত্রী নেতা কর্মী রেখে দেশ থেকে পালিয়ে গেছে।

অন্য একটা প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, এই জনপদে যারা দীর্ঘদিন আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ছিলেন, তারা শুধু নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে। এলাকার উন্নয়নে কোনো কাজ করেনি। এখন তাদের স্বামী-স্ত্রী উভয়ের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতির মামলা হয়েছে। অন্যদিকে, চম্পাপুরের রাস্তাঘাটের বেহাল দশা। আপনাদের ভোগান্তি আরও বেড়েছে।”

তিনি আরও বলেন, “বিএনপিসহ বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে এমন কোনো কাজ নেই, যা আওয়ামী লীগ করেনি। আমার বাসায় অন্তত ১৬ বার হামলা চালানো হয়েছে।”

এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, বিএনপি নেতা জাফরুজ্জামান খোকন, জাহাঙ্গীর আলম তালুকদার, কামরুজ্জামান শহীদ মাতুব্বর, মোস্তাফিজুর রহমান বাদল, মেহেদী হাসান মিলন প্রমুখ।

দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে বিএনপির এই জনসমাবেশ ঘিরে চোখে পড়ার মতো উপস্থিতিতে নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৪:২৮:১৭   ৩৯১ বার পঠিত  |