ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের পিতার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের পিতার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল ২০২৫


বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের পিতার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল মনসুর (ফরিদ চেয়ারম্যান)-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামের নিজ বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পিতা মোস্তফা কামাল মনসুর ১৯৪৪ সালের ১৩ অক্টোবর নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি কলমাকান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কৃষকদের কল্যাণসহ এলাকার উন্নয়নে তিনি এক অগ্রগামী ব্যক্তিত্ব ছিলেন।

২০২১ সালের ২ এপ্রিল তিনি সকলকে শোকের সাগরে ভাসিয়ে পরলোকগমন করেন। মৃত্যুর পরও তাঁর অবদান এলাকার মানুষের হৃদয়ে অমলিন হয়ে রয়েছে। পারিবারিক জীবনে তিনি তিন সন্তানের জনক ছিলেন—নাছিমা হক ঝরা, ব্যারিস্টার কায়সার কামাল ও সারোয়ার কামাল।

পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আজ নিজ এলাকায় নানা কর্মসূচির আয়োজন করেন। এ উপলক্ষে বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয় এবং এতিম ও দুস্থ শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়।

মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এসব কর্মসূচিতে পরিবারের সদস্য, জেলা ও উপজেলার রাজনৈতিক সহকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত এই প্রয়াত নেতার স্মৃতি আজও উজ্জ্বল হয়ে রয়েছে সবার হৃদয়ে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:৩৩:১২   ৩১০ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ