ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে জামায়াতে ইসলামীর ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে জামায়াতে ইসলামীর ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠিত


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল ২০২৫


লালমোহনে জামায়াতে ইসলামীর ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠিত

ভোলা: লালমোহন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলার উদ্যোগে বুধবার (০২ এপ্রিল) সকালে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আবদুল হক’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, ভোলা জেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা কাজী মো. হারুনুর রশিদ।

এসময় তিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় কিন্তু তা সংস্কারের পরে।

আমাদের সাংগঠনিক মান বৃদ্ধি করে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচিত করার চেষ্টা করতে হবে।” দুনীতি, হত্যা, নির্যাতন, জুলুম কি না করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। বাংলাদেশ জামায়াতে ইসলামী আবার ঘুরে দাড়িয়েছে। তাই ইনশাআল্লাহ দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত কাজ করে যাচ্ছে।‎

তিনি আরও বলেন, ইসলাম একটি কল্যান কর পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কোন বিকল্প নাই, অবশ্যই সেখানে কোরআনের আইন প্রতিষ্ঠা করা দরকার আর এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করবে এবং এপ্রিলের মধ্যে লালমোহন ও তজুমদ্দিন আসনের প্রার্থী ঘোষণা করা হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল হালিম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক বাংলাদেশ মাজলিশুল মুফাচ্ছিরীন ডা. কামরুল হাসান শাহীন,জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মো. আকতার উল্লাহ,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভোলা জেলার সাবেক সভাপতি ও ঢাকাস্থ লালমোহন ফোরামের সভাপতি মাও: কাজী শাহে আলম, ইসলামি ছাত্র শিবির ভোলা জেলার সাবেক সভাপতি আলমগীর হোসাইন সোহাগ, জেলা অফিস সম্পাদক এ্যাড. রহমত উল্লাহ সেলিম প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৭:৩৮   ৩০১ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ