ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে জগতলা নাইট ক্রিকেট টুর্নামেন্ট

চাটমোহরে জগতলা নাইট ক্রিকেট টুর্নামেন্ট


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল ২০২৫


চাটমোহরে জগতলা নাইট ক্রিকেট টুর্নামেন্ট

পাবনা: ঈদুল ফিতর উপলক্ষে চাটমোহরে জগতলা নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় জগতলা যুব সমাজের আয়োজনে জগতলা মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন এনজিও ব্যক্তিত্ব গোলাম সরোয়র বাচ্চু।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ফরহাদ হোসেন মানিক, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, কালের কন্ঠের চাটমোহর প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, সনজিত সরকার, আবুল হাশেম, শিক্ষক আমিনুল ইসলাম, আনিসুর রহমান।

নকআউট ভিত্তিক সিক্স এ সাইড এই টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়। দলগুলো হলো এস এস ভিআইপি, জগতলা রয়েল স্টার ক্লাব, জগতলা ইয়াং স্টার ক্লাব, ইয়ং বয়েজ ক্রিকেট ক্লাব, জগতলা রয়েলস, বাংলা টাইগার, কিশোর টাইগার্স, রুহী সোহান ক্রিকেট একাদশ।

প্রথম পর্বে খেলা শেষে চারটি দল সেমিফাইনালে অংশ নেয়। সেখান থেকে জয়ী হয়ে ফাইনালে অংশ নেয় জগতলা রয়েল স্টার ক্লাব ও জগতলা ইয়াং স্টার ক্লাব।

ফাইনালে জগতলা রয়েল স্টার ৬ উইকেটে জগতলা ইয়াং স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জগতলা রয়েল স্টারের রাসেল এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন জগতলা ইয়াং স্টারের সাদ্দাম।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানটি উপস্থাপনা ও সার্বিক ব্যবস্থাপনায় নাজিম উদ্দীন ও বাবুল আকতার।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২২:১১   ৩৩৩ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ