ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় তিন সন্তানের জননী নিখোঁজ,মেঝেতে রক্তের জমাট

কলাপাড়ায় তিন সন্তানের জননী নিখোঁজ,মেঝেতে রক্তের জমাট


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল ২০২৫


কলাপাড়ায় তিন সন্তানের জননী নিখোঁজ,মেঝেতে রক্তের জমাট

পটুয়াখালী: কলাপাড়ায় রহস্যজনক ভাবে তিন সন্তানের জননী নিখোঁজ রয়েছে। গৃহবধূর ঘরের বেসিনে ও মেঝেতে এবং বাড়ির পিছনে পরিত্যক্ত রক্তের জমাট পড়ে রয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত গভীর রাত আনুমানিক ২.৪০ মিনিটের দিকে নিখোঁজ হয়, খুন না গুম এ বিষয়ে এখনও জানা যায়নি। ঘটনা স্থলে পুলিশ ও সিআইডি রক্ত ও আলামত সংগ্রহ করে তদন্তের জন্য পাঠিয়েছে।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বামী মোঃ আলমগীর হোসেন শিকদার সহ বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিল মোসাঃ আখি আক্তার নুপুর বেগম (৩২)। গভীর রাতে পাঁচ থেকে ছয় জনের দুর্বৃত্ত তিন সন্তানের জননীকে ঘর থেকে নিয়ে যায়। স্বজনরা রক্তের দাগ দেখে এ বিষয়ে ধারনা করেন। আখির রহস্যজনক নিখোঁজের ঘটনায় এলাকাবাসী সহ স্বজনরা শোকাহত হয়ে পড়েছে।

বরিশালের বাকেরগঞ্জের বাসিন্দা আলমগীর হাওলাদারের মেঝ কন্যার সঙ্গে ১৯ বছর আগে পারিবারিক ভাবে চাকামইয়ায় বসবাসকারী আলমগীর হোসেন শিকদারের সঙ্গে বিয়ে হয়। সে ঢাকা কেরানীগঞ্জের একটি কসমেটিকস কোম্পানির সুপার ভাইজার হিসেবে কর্মরত রয়েছে। এই দম্পতির দুই পুত্র মোঃ নোমান (১৪), মোঃ মাশফি (০৩) এবং শালদা আক্তার(৫) নামের এক কন্য রয়েছে।

এ বিষয়ে নিখোঁজ আখি আক্তার এর বাবা মো. আলমগীর হাওলাদার বলেন, আমার মেয়ের বাড়ি আজ সকালে যাওয়ার কথা ছিলো তবে রাত ২টা ৩০ মিনিটে দিকে বড়ো নাতি ফোন দিয়ে কান্না কন্ঠে বলে নানা আম্মু কে খুঁজ পাচ্ছিনা ঘরের মেঝেতে রক্ত তোমরা দ্রুত আসো। আমরা রাতে এসে দেখি এই অবস্থা।

এ ঘটনায় পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ, সিআইডি পাঠানো হয়েছে ত্রিমুখী তদন্ত চলছে। নিখোঁজ গৃহবধূর স্বামী আলমগীর হোসেন শিকদার ও একই বাড়ীর জহিরুল শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্তে মাঠে নেমেছে পুলিশ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৫:২৭   ৩৯৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ