ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৫ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » গণঅধিকার পরিষদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

গণঅধিকার পরিষদের গণসংযোগ ও লিফলেট বিতরণ


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল ২০২৫


গণঅধিকার পরিষদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

ময়মনসিংহ: ফুলপুরে গণঅধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন করেছে গণ অধিকার পরিষদ।

শুক্রবার বিকালে উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া বাজারে এই গণসংযোগ ও লিফলেট বিতরণের সময়ে ময়মনসিংহ জেলা গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সরদার,ফুলপুর উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হাসান রানা,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন,

সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হেকিম সহ-সভাপতি শাহ সুলতান মৃধা,যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এই সময় নেতাকর্মীরা বলেন গত ৫৩ বছরের পুরোনো রাজনীতি বাদ দিয়ে নতুন করে বাংলাদেশকে গড়তে চায় গণধিকার পরিষদ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১১:১৫:৩৭   ১৮৭ বার পঠিত  |            

----