ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » স্ত্রীর ডান হাত কর্তন করলো নেশাগ্রস্ত স্বামী

স্ত্রীর ডান হাত কর্তন করলো নেশাগ্রস্ত স্বামী


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল ২০২৫


স্ত্রীর ডান হাত কর্তন করলো নেশাগ্রস্ত স্বামী

পটুয়াখালী: কলাপাড়ায় নেশাগ্রস্ত স্বামীর কান্ড, নেশার টাকা না পেয়ে স্ত্রী পলি বেগমের (৪৫) ডান হাত কনুই বরাবর বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় এবং মাথায় কোপের আঘাত রয়েছে। পাষন্ড স্বামী সাঈদ মৃধা এমন নৃশংস বর্বরতা চালিয়েছে তিন সন্তানের জননী স্ত্রীর ওপর।
শুক্রবার দুপুরে অর্ধচেতন অবস্থায় পলি বেগমকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকায় নেওয়া হয়।

পায়রা বন্দর কলাপাড়ার পার্শ্ববর্তী আমতলী উপজেলার দক্ষিণ টেপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে। গ্রামটি কলাপাড়া উপজেলা লাগোয়া।

ভিকটিম পলি বেগমের বোনের ছেলে মনিরুল জানায়, তার খালু সাঈদ মৃধা নেশাগ্রস্ত একজন মানুষ। সংসারের বহু টাকাপয়সা তিনি নষ্ট করেছেন। শুক্রবার নেশার টাকার জন্য প্রথমে তার খালা পলি বেগমকে মারধর করেন। এক পর্যায়ে দা দিয়ে বেধড়ক কোপাতে থাকে। কোপের আঘাতে ডান হাত কনুই বরাবর বিচ্ছিন্ন করে দেয়। শরীরের বিভিন্ন স্থানে এবং মাথায় কোপের আঘাত রয়েছে।

আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থলে একজন অফিসার পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১১:১২:০৪   ৫২৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ