ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৫ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সম্মেলন

আড়াইহাজারে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সম্মেলন


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল ২০২৫


আড়াইহাজারে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সম্মেলন

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে উপজেলা অডিটরিয়ামে শনিবার দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা শাখার সভাপতি মাওলানা মাসরুর আহমেদ এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাক মওলানা গিয়াসউদ্দিনের পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতী মনির হুসাইন কাসেমী।

যুগ্ন মহাসচিব মাওলানা তাফাজ্জুর হক আজিজ ও যুগ্ন মহাসচিব মাও. আব্দুল মালিক চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান প্রমুখ।
মাওলানা মাশরুর আহমেদ বলেন, ‘একটা সময় ছিল আমরা আড়াইহাজারে ঢুকতে পারতাম না। এখন এই সুযোগ হয়েছে। কোন কারণে যদি দেশের পরিবেশ নস্ট হয়ে যায়। আমরা আর দাঁড়াতে পারবনা।
তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির বানী সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলে সমাজে হানাহানি বিশৃংখলা কমে যাবে। দেশে স্থিতিশিলতা বজায় রাখবে। এই সময়ে প্রয়োজনীয় সাংস্কার শেষ করে দ্রুততম সময়ে নির্বাচন দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতিআহবান জানান। তিনি সকলকে দেশের স্বার্থে এক হয়ে কাজ করার আহবান জানান।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:১৮:২৭   ২৮১ বার পঠিত  |