ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

নবীনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল ২০২৫


নবীনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক মিলাদ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ এপ্রিল) প্রতিষ্ঠান প্রাঙ্গণে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাক আহাম্মদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি মোঃ সুমন মিয়া। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য ও শ্যামগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি শফিকুল ইসলাম, সলিমগঞ্জ কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রভাষক মীর তাইজুল ইসলাম, আতিকুর রহমান সবুজ মাস্টার।

শিক্ষক ও সাংবাদিক মোঃ কামরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ আরমান আলী, সিনিয়র শিক্ষক খায়রুন নেসা ডেইজী, প্রভাষক আবরার কবির, পরীক্ষার্থী রাফসান আহমেদ, জুনায়েদ হোসেন, মোছা হোসেন, তিশা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা পরীক্ষার দিন মাথা ঠাণ্ডা রেখে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে উত্তর লিখবে। তোমরা ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা অর্জন করে নিজের ও পরিবারের বাবা-মা এবং প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে। প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য যা যা করা দরকার আমরা তা করে যাব। এসময় তারা শিক্ষার উন্নয়নের জন্য এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় গভর্নিং বডির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, গণমাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও ২০২৫ সালের বিদায়ী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
পরে সবার মঙ্গল কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করা হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মোঃ হাফিজুর রহমান।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:১৩:১০   ৩৫৩ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ