ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৬ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » বিদ্যুৎপৃষ্ট প্রাণ গেল বৃদ্ধের

বিদ্যুৎপৃষ্ট প্রাণ গেল বৃদ্ধের


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫


বিদ্যুৎপৃষ্ট প্রাণ গেল বৃদ্ধের

ময়মনসিংহ: ফুলপুরে মটরে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বক্তার উদ্দিন নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।নিহত বক্তার উদ্দিন (৬৫) উপজেলার রূপসী ইউনিয়নের বিহারাঙ্গা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

জানা গেছে,বক্তার উদ্দিন ৫ এপ্রিল শনিবার দুপুরে বাড়ির পূর্ব পাশে তার ভাতিজা আলমগীর এর ফিসারীর পুকুরের মাছ অক্সিজেন স্বল্পতায় ভেসে উঠতে দেখেন। পরে পুকুরে অক্সিজেন বৃদ্ধির জন্য মটর দিয়ে পানি দেওয়ার জন্য মটরের সুইচ রুমে সুইচ দিতে গেলে অসাবধানতা বশতঃ আর্থিং লাইনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যায়।

বাড়ির লোকজন বিষয়টি দেখে দ্রুত তাকে সেখান হতে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৪টায় তাকে মৃত বলে ঘোষনা করেন।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুল হাদি জানান,নিহতের পরিবার থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:২০:১৫   ২৭১ বার পঠিত  |