ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে থানায় ঢুকে পুলিশ সদস্যকে হত্যার হুমকি,দুই যুবদল নেতা আটক

সিংগাইরে থানায় ঢুকে পুলিশ সদস্যকে হত্যার হুমকি,দুই যুবদল নেতা আটক


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫


সিংগাইরে থানায় ঢুকে পুলিশ সদস্যকে হত্যার হুমকি,দুই যুবদল নেতা আটক

মানিকগঞ্জ: সিংগাইরে যুবদল নেতা মদ্য পান করে নেশাগ্রস্থ অবস্থায় থানায় ঢুকে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে ২ যুবদল নেতাকে আটক করা হয়েছে।ঘটনাটি ঘটেছে, শনিবার দিবাগত রাত ৯ টার দিকে সিংগাইর থানা চত্ত্বর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সিংগাইর পৌর যুব দলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার জীবন (৪৪)। তিনি সিংগাইর পৌরসভার ৭ নং ওয়ার্ডের গোবিন্দল গ্রামের মৃত আব্দুল করিম সরকারের ছেলে এবং পৌরসভার ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম(২৫)।সে ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
রবিবার(৬ এপ্রিল) রাত ১টার দিকে সিংগাইর থানার উপ-পরিদর্শক(এসআই) পার্থ শেখর ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার গোবিন্ধল গ্রামে একটি মারামারির ঘটনায় সিংগাইর থানায় নিয়মিত মামলার এক আসামীকে গ্রেফতারের পর রাত নয়টার দিকে কয়েকজন লোক থানায় এসে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়। এসময় শফিকুল ইসলাম সরকার জীবন ও শফিকুল ইসলাম নামের ২ যুবদল নেতাকে আটক করা হয়েছে। তারা মদ্যপ অবস্থায় ছিল। পরে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়ার দায়ে আটককৃত ২ যুবদল নেতার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।

এন/আর

বাংলাদেশ সময়: ১২:৪১:০৮   ২৪৩ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ