ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাসপাতাল পরিদর্শনে ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ার

হাসপাতাল পরিদর্শনে ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ার


কামরুল ইসলাম মোস্তফা,চন্দনাইশ(চট্রগ্রাম)
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫


 

হাসপাতাল পরিদর্শনে ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ার

চট্টগ্রাম: জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন।

গত শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতাল দুইটির বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে ভর্তিকৃত রোগীদের চিকিৎসা সেবা ও খাদ্য প্রদান সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। এছাড়া ডাক্তার, নার্স, সেকমো ও কর্মচারীদের খোঁজখবরও নেন। হাসপাতালের চিকিৎসক, সেকমো, নার্সদের উপস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সেবার মান ও সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে এর ধারাবাহিকতা বজায় রেখে সেবার গুণগত মাণ বৃদ্ধির নির্দেশনা প্রদান করেন তিনি।

এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, “নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে সিভিল সার্জন স্যারের নির্দেশে ঈদ পরবর্তী স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিদর্শন করতে হাসপাতালগুলো পরিদর্শন করি। পরিদর্শনকালে যেসব অসংগতি দৃশ্যমান ছিল তা নিরসনের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে যারা সেবা নিচ্ছেন তাদের মতামত শুনেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আরো সুন্দরভাবে সেবা প্রদানের উপায় বলে দেওয়া হয়েছে। হাসপাতালের এসেট ম্যানেজমেন্ট, এমএসআর এর সুষ্ঠু ব্যবহার, সরকারী ইউজার ফি নিয়মিতভাবে আদায় ও তা রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে কিনা তা তদারকি করা হয়েছে। দোহাজারী হাসপাতালের এ্যাম্বুলেন্স এর রক্ষনাবেক্ষন সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। হাসপাতাল ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ স্থানান্তরের ব্যাপারে পরামর্শ দেয়া হয়েছে।”

এই সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জয়া দেবী, দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আবদুল্লাহ শাহরিয়ার মিশু, মেডিকেল অফিসার ডা. রিপন নাথ, দোহাজারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পারভীন আলম, দেবশ্রী মুহুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার শহিদুল ইসলাম সহ দুইটি হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
এন/ আর

বাংলাদেশ সময়: ১২:৪৮:০৫   ৩৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ