ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় নিখোঁজ গৃহবধু প্রেমিকসহ উদ্ধার

কলাপাড়ায় নিখোঁজ গৃহবধু প্রেমিকসহ উদ্ধার


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫


কলাপাড়ায় নিখোঁজ গৃহবধু প্রেমিকসহ উদ্ধার

পটুয়াখালী: কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামের তিন সন্তানের জননী গৃহবধূ মোসাঃ আখি আক্তার নুপুর বেগম(৩৫) এর অবশেষে নিখোঁজ নাটকের অবসান।

শনিবার দিবাগত গভীর রাত ০২টায় ডিবি পটুয়াখালীর একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ভিকটিমের প্রেমিক হাসান মাহমুদ(২৮), পিতা: মৃত ফজলুর রহমান, গ্রাম: পাদ্রেশিবপুর, থানা: বাকেরগঞ্জ, জেলা: বরিশালের বসত ঘর হইতে ভিকটিম ও তার প্রেমিক হাসান মাহমুদকে উদ্ধার করে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (০১ এপ্রিল) দিবাগত গভীর রাত তিনটায় কলাপাড়া উপজেলার ১নং চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামের জনৈক আলমগীর হোসেন সিকদারের স্ত্রী নুপুর আক্তার নাটকীয় ভাবে নিখোঁজ হয়। আগে থেকেই রক্ত সংগ্রহ করা ছিলো, সুযোগ বুঝে ঘরের মেঝেসহ বাড়ির বিভিন্ন স্থানে মাথার চুলে রক্ত লাগিয়ে পরিকল্পিত ভাবে জমাট রক্তের নাটক সাজানো হয়।

ঘটনায় কলাপাড়া থানার মামলা নাম্বার ০২ তাং ০২-০৪-২০২৫ ইং ধারা-৩৬৪ পেনাল কোড রুজু হয়। মামলার পরপরই পুলিশ তদন্তে নামে এবং ভিকটিমের স্বামী, ননদসহ মোট ৭ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

উদ্ধারকৃত ভিকটিম ও তার প্রেমিক কলাপাড়া থানা হাজতে আছে মর্মে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, অবশেষে নিখোঁজ নাটকের অবসান হয়েছে, ভিকটিম ও তার প্রেমিক এর বিষয়ে কলাপাড়া থানা ও ডিবি পটুয়াখালীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:৫৩:৩০   ৪২৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ