ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে হাট-বাজারের মানোন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে বিএনপি’র মতবিনিময়

লালমোহনে হাট-বাজারের মানোন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে বিএনপি’র মতবিনিময়


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫


লালমোহনে হাট-বাজারের মানোন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে বিএনপি’র মতবিনিময়


ভোলা:
লালমোহন উপজেলায় হাট-বাজারের মানোন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯ টায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির আয়োজনে ওই ইউনিয়নের কয়েকটি বাজারের ব্যবসায়ীদের নিয়ে মঙ্গলসিকদার বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল।
এ সময় তিনি বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই। দলীয় পরিচয়ে কেউ ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে চাইলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের নেতা সাবেক মন্ত্রী ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদও (বীরবিক্রম) সন্ত্রাসী-চাঁদাবাজি পছন্দ করেন না। তিনি সন্ত্রাসী-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
শফিকুল ইসলাম বাবুল আরও বলেন, বিএনপি দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করে। বিএনপির আমলেই দেশের মানুষ সবচেয়ে বেশি সুখে, শান্তিতে ও নিরাপদে থাকেন। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতি মো. ইউসুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সফিউল্লাহ হাওলাদার, ফয়সাল তালুকদার, পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. নিরব হোসেন হাওলাদার, উপজেলা জাসাসের সভাপতি মো. আজাদুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:০০:২০   ৩০৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ