ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ধানক্ষেতে বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে প্রাণ হারালো কৃষক

ধানক্ষেতে বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে প্রাণ হারালো কৃষক


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫


ধানক্ষেতে বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে প্রাণ হারালো কৃষক

বরগুনা: তালতলীতে ধান ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কাদের মুন্সী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত কৃষক কাদেরমুন্সী আমখোলা গ্রামের মোহাম্মাদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে বোরো ধান চাষ করেন একই গ্রামের সিদ্দিক ও নাসিরমিয়া। তাদের ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। এরপাশেই বোরো ধান চাষ করেন একই গ্রামের কৃষক কাদেরমুন্সী। তিনি বিকাল চারটার দিকে তার ধান ক্ষেত দেখতে গিয়ে আর বাড়িতে ফিরে না আসায় রাতে পরিবারের লোকজন খোঁজা খুঁজি শুরু করেন। এক পর্যায়ে তারা রাত ৮টার দিকে ধান খেতে পাতা বৈদ্যুতিক ফাঁদেও পাশে তাঁর নিথরদেহ পওে থাকতে দেখেন। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
নিহতের ছেলে তরিকুল ইসলাম কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাবা বিকালে ধান ক্ষেত দেখতে যান। পওে সন্ধ্যায় বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজিকরি। এক পর্যায়ে প্রতিবেশী সিদ্দিক ও নাসির মিয়ার ক্ষেতে ইঁদুর মারা পাতা ফাদের বৈদ্যুতিক তারে জড়িয়ে মরা অবস্থায় দেখতে পাই। আমি এঘটনার বিচার চাই।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আইরিন আলম বলেন, কৃষক কাদেও মুন্সীকে হাসপাতালে আনার অনেক আগই মারা গেছে। তার শরীরে বিদ্যুতে পোরা দাগ রয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল বলেন,‘নিহত কৃষক কাদের মুন্সীর মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোহয়েছে। এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:০৭:০৫   ২৩৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ