![]()
ময়মনসিংহ: ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সানাই কমিউনিটি সেন্টারে ফুলপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ মোতাহার হোসেন তালুকদার
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল হক, সদ্য সচিব মোঃ মাহাবুবুর রহমান মোস্তফা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রোকন,এমদাদ হোসেন খান,ডাঃ শাহিনুর,উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম মোশারফ হোসেন, শরীফুল ইসলাম রুবেল প্রমুখ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোতাহার হোসেন তালুকদার সকল ভেদাভেদ ভুলে বিএনপির সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান এবং বিগত ১৬ বছরে যারা আন্দোলন সংগ্রামে মাঠে রয়েছে তাদের অগ্রাধিকার দিয়ে দলীয় কাজ করার আহবান জানান।
এবং দলীয় নেতাদের সতর্ক করে বলেন, যারা বিশেষ সুবিধার বিনিময়ে আওয়ামী দোসরদের দলে ভেড়াতে চেষ্টায় করবেন তাদের বিষয়ে দলীয় হাই কমান্ডের নজরদারী রয়েছে।তিনি সকল ভেদাভেদ ভুলে সাবাইকে দলের সার্থে ঐক্যবদ্দ হয়ে কাজ করার আহবান জানান।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৩:১৭:৩১ ২৪৮ বার পঠিত | ● ঈদ ● পুনর্মিলনী ● ফুলপুর ● বিএনপি