ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চিকিৎসকের অবহেলায় প্রসূতি নারীর মৃত্যু

চিকিৎসকের অবহেলায় প্রসূতি নারীর মৃত্যু


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫


চিকিৎসকের অবহেলায় প্রসূতি নারীর মৃত্যু

পটুয়াখালী: কলাপাড়ায় চিকিৎসকের অবহেলায় তামান্না বেগম (২৫) নামে এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় পৌর শহরের কলাপাড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় এ ঘটনা ঘটে। মৃত তামান্না উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের রওসন মাতুব্বরের স্ত্রী।

রোগীর স্বজনদের অভিযোগ,  সন্ধ্যায় তামান্নাকে ওই ক্লিনিকে নিয়ে আসা হলে প্রসবের ১৫ দিন বাকি থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ তারাহুরো করে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যায়। পরে রক্ত সংগ্রহ না করেই ডা: পার্থ সমদ্দার ও ডা: মুনতাহা মারিয়াম মিতু সিজার করে কন্যা সন্তানের জন্ম দেয়।

এসময় তামান্নার অতিরিক্ত রক্ত ক্ষরণ হলে তারা তাকে বরিশালে রেফার করেন। তাৎক্ষনিক রোগীর স্বজনরা তাকে নিয়ে রওনা করার কিছু সময় পর ক্লিনিক থেকে ফোনে আমতলী হাসপাতালে চেকআপ করে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। পরে রোগীকে আমতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রোগীর স্বজনদের দাবি, রোগীকে মৃত দেখেই তারা ক্লিনিক থেকে দ্রুত বের করে দিয়ে পালিয়েছেন।

এ বিষয়ে মৃতের স্বজন মো.মাসুম বিল্লাহ বলেন , ক্লিনিকের দালালেরা তামান্নাকে এখানে নিয়ে আসে। তাদের ভুল চিকিৎসার কারণে তামান্না মৃত্যুবরণ করে। এখানে চিকিৎসারা কসাইয়ের মত রোগীদের সাথে ব্যবহার করে। এই ডাক্তারের বিচার চাই।

মৃত্যুের স্বামী রওসন মাতুব্বর জানান, ডাক্তারের ভুল চিকিৎসা ও অবহেলার কারণে আমার স্ত্রীকে এখান থেকে মেরে আমাদেরকে চিকিৎসার জন্য বরিশাল পাঠায়।

এ বিষয়ে ডা: পার্থ সমাদ্দার ও ডা: মুনতাহা মারিয়াম মিতুর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে ফোনটি রিসিভ করেনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা ডা: জেএইচ খান লেলীন বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে চিকিৎসক দ্বায়ী আছে কিনা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৫২:৩৫   ৩০২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ